সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ব্র্যাক ব্যাংকে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের নারী কর্মকর্তাদের সাফল্য উদযাপন

  • আপডেট সময় রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ৫.০২ এএম
  • ২২১ বার পড়া হয়েছে

ব্যাংক ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সেরা পারফর্ম করা নারী কর্মকর্তাদের স্বীকৃতি দিয়েছে।

‘উইমেন ওয়ারিয়র্স – কংকারিং ফিনান্সিয়াল ফ্রন্টিয়ার’ শিরোনামে একটি উদযাপন অনুষ্ঠানে, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে ব্যবসায়িক প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখা নারী কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন।

ব্র্যাক ব্যাংকের হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২৩ অক্টোবর ২০২৩ এই অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র জোনাল হেড তাহের হাসান আল মামুন, সিনিয়র জোনাল হেড এ কে এম তারেক সহ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ফ্রন্টলাইন ভূমিকায় কাজ করা নারী কর্মকর্তারা। কর্মকর্তাদের কল্যাণে নিবেদিত প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক নারীদের কর্মজীবনের অগ্রগতি ও পেশাগত সাফল্য অর্জনে সহায়ক কর্মক্ষেত্র পরিবেশ ও সক্ষমতা বৃদ্ধির সুযোগ প্রদান করে থাকে।

নারী কর্মকর্তাদের স্বীকৃতি দিয়ে সেলিম আর. এফ. হোসেন বলেন: ”সম্মুখ সারিতে থাকা আমাদের নারী সহকর্মীরা ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধিতে অসাধারণ অবদান রাখছেন। এই স্বীকৃতি প্রমাণ করে যে, আমরা তাদের পাশে সবসময় আছি, কেননা তারা তাদের পেশাগত অর্জনকে সুউচ্চ স্তরে নিয়ে যেতে চায়। আমরা তাদের দক্ষতা বাড়ানোর জন্য সক্ষমতা তৈরির সুযোগ প্রদান করবো, যাতে তারা তাদের পূর্ণ সম্ভাবনা বাস্তবায়ন করতে পারেন। বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিকে উত্সাহিত করে এমন একটি সংস্থা হিসাবে, ব্যাংকটি সিনিয়র নেতৃত্বে আরও বেশি নারীদের অন্তর্ভুক্ত করতে চায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com