রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

স্বরূপকাঠিতে ১২৪টি পূজা মণ্ডপে আনোয়ার হোসেন মঞ্জুর অনুদান বিতরণ

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩, ১২.২৬ এএম
  • ৩৫৩ বার পড়া হয়েছে

 

সৈয়দ বশির আহম্মেদ
পিরোজপুর প্রতিনিধিঃ-১৪ দলীয়ভুক্ত জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির ব্যক্তিগত তহবিল থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পিরোজপুরের স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলায় ১২৪টি মন্দিরে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে স্বরূপকাঠি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে শারদীয় দুর্গাপূজা আয়োজনের এসব পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকদের হাতে নগদ অনুদান হস্তান্তর এ উপলক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ স্বরূপকাঠি শাখার সভাপতি শশাঙ্ক সমাদ্দারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন স্বরূপকাঠি উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনি দত্ত জয়, পূজা পরিষদের সাধারণ সম্পাদক ডা. সৌরভ কুমার সূতার, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী, স্বরূপকাঠি প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, কাউখালী উপজেলা জাতীয় পার্টি-জেপি’র ভারপ্রাপ্ত সভাপতি মো. নূরুল আমীন মহাজনসহ অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা জেপি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল মাহফুজ পায়েল, কাউখালী উপজেলা জেপি’র সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান জুয়েল, স্বরূপকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হযরত আলী হিরু, কাউখালী জেপি নেতা নেপাল চন্দ্র দে, স্বরূপকাঠি উপজেলা জেপি’র সাংগঠনিক সম্পাদক রতন কর্মকার, কাউখালী উপজেলা যুব সংহতির সভাপতি নূরুজ্জামান মনু, কাউখালী উপজেলা যুব সংহতির সিনিয়র সহসভাপতি শিমূল খান, কাউখালী উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক কাইয়ূম শেখ, কাউখালী উপজেলা ছাত্র সমাজের সভাপতি শামীম হোসেন, কাউখালী উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক জয়দেব সমাদ্দার, কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি শামীম আহম্মেদ, কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক আবু সাঈদসহ অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com