সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ময়মনসিংহে ট্রেন ট্রাক সংঘর্ষে নিহত-১

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ৮.১০ পিএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহ থেকেঃ-ময়মনসিংহে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এতে আরো দুইজন আহত হয়েছেন। সোমবার (৯ অক্টোবর ) রাত সাড়ে সাতটার দিকে নগরীর কেওয়াটখালি বাইপাস রেলক্রসিং এ দূর্ঘটনা ঘটে। ময়মনসিংহ থেকে ঢাকাগামি মহুয়া এক্সপ্রেস ট্রেনের সাথে ট্রাকের ধাক্কায় এই দূর্ঘটনা ঘটে। এসময় ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় দেড় ঘন্টা রেল যোগাযোগ বন্ধ ছিল।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ জানান, দূর্ঘটনায় আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ও নিহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

দূর্ঘটনার খবর নিশ্চিত করে ময়মনসিংহ রেলস্টেশন সুপারিনটেনডেন্ট মো: নাজমুল হক খান বলেন, রাত সাড়ে সাতটার দিকে ঢাকাগামি মহুয়া এক্সপ্রেস ট্রেনটি নগরীর কেওয়াটখালি বাইপাস রেলক্রসিং পৌছলে ট্রাকের সাথে ধাক্কা লাগে। এসময় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন এবং অপর দুইজন আহত হয়েছেন।

তিনি আরো জানান, রেলক্রসিং-এ গেইটম্যান ছিল কিনা তিনি তা নিশ্চিত করতে পারেননি। এই বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com