সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

চট্টগ্রামের খুলশীতে উপশাখা চালু করেছে ব্র্যাক ব্যাংক

  • আপডেট সময় রবিবার, ৮ অক্টোবর, ২০২৩, ৬.৫৬ পিএম
  • ২০৭ বার পড়া হয়েছে

বন্দরনগরী চট্টগ্রামের খুলশীতে উপশাখা চালু করেছে ব্র্যাক ব্যাংক।
ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান ৮ অক্টোবর ২০২৩ খুলশীর জাকির হোসেন রোডে উপশাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন, হেড অব ব্র্যাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাকসহ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এ স্থানে এই উপশাখাটি অত্যাধুনিক সেবা প্রদানের মাধ্যমে ব্যবসায়ী ও ব্যক্তি পর্যায়ের গ্রাহকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।
২০২২ সালে ব্র্যাক ব্যাংক সারাদেশে গ্রাহকদের দোরগোড়ায় সর্বোত্তম ব্যাংকিং সেবা পৌঁছে দিতে মাল্টি- চ্যানেল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে উপশাখা (সাব-ব্রাঞ্চ) যুক্ত করে। বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স অনুযায়ী
ব্র্যাক ব্যাংক উপশাখা কার্যক্রম শুরু করে।
উপশাখায় গ্রাহকরা অ্যাকাউন্ট খোলা, নগদ জমা ও উত্তোলন, ডিপোজিট পেনশন স্কিম, ইএফটিএন ও আরটিজিএস-এর মাধ্যমে যেকোনো ব্যাংকে তহবিল স্থানান্তর, রেমিট্যান্স সেবা, ইউটিলিটি বিল, ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ফাইল, কনজিউমার লোন, ডেবিট কার্ড সেবা পাবেন। এছাড়াও চেকবুক প্রসেসিং, আস্থা অ্যাপে এনরোলমেন্ট, স্কুল ব্যাংকিং, সঞ্চয়পত্রসহ আরও অনেক সেবা পাওয়া যাবে। তবে উপশাখাগুলোতে বৈদেশিক মুদ্রার সেবা থাকছে না।
আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে ও দেশব্যাপী উপস্থিতি বিস্তৃত করার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক মাল্টি- চ্যানেল স্ট্র্যাটেজি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে দেশব্যাপী উপশাখা চালু করা হচ্ছে। ব্যাংকিং সুবিধার
বাইরে থাকা মানুষদেরকে আর্থিক সেবার আওতায় নিতে আসতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। তাই গ্রামীণ ও উপশহর অঞ্চলে নেটওয়ার্ক সম্প্রসারণ করা হচ্ছে। দ্রুত উপশাখা নেটওয়ার্ক সম্প্রসারণ করে ব্র্যাক
ব্যাংক এই সেগমেন্টে অগ্রগামী অবস্থানে পৌঁছতে চায়।
১৮৭টি শাখা, এসএমই শাখা /কৃষি শাখা এবং এসএমই সার্ভিস সেন্টার ও ৩৬টি উপশাখা নিয়ে ব্র্যাক ব্যাংক এখন বাংলাদেশের অন্যতম বৃহত্তম অনলাইন ব্যাংকিং নেটওয়ার্ক হিসাবে আত্মপ্রকাশ করেছে। ব্র্যাক
ব্যাংক টেকসই ও দায়িত্বশীল ব্যাংকিংকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com