শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ছাত্রলীগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখায় কর্মীসভা আয়োজনের নির্দেশ

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ১.৪৯ এএম
  • ২৭৭ বার পড়া হয়েছে

হোসেন মোহাম্মদ আরাফাত,কুবি প্রতিনিধিঃ-বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখায় আগামী ১০ (দশ) দিনের মধ্যে কর্মীসভা আয়োজন করে প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে। এই নির্দেশের প্রেক্ষিতে, বাংলাদেশ ছাত্রলীগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনান যৌথভাবে একটি চিঠি ইস্যু করেছেন।

চিঠিতে বলা হয়েছে, “স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মীসভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মীসভায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

চিঠিতে উল্লেখিত সমন্বয়কবৃন্দ হলেন:

কোহিনূর আক্তার রাখি, সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ
মোঃ সুমন খলিফা (ওয়ালিউল সুমন), সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ
আবু ইউনুস, যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ
কামরুজ্জামান লিখন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ
দিদার মাহমুদ আব্বাস, ছাত্রবৃত্তি সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ
জহিরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ
সাহিদুল ইসলাম শাকিল, উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ
জাহিদ হোসেন পারভেজ, উপ-বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ
আনোয়ারুল কবীর দিপু, উপ-অটিজম বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ
আতিকুর রহমান মজুমদার, সহ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ

এছাড়া গত ফেব্রুয়ারি ৬ তারিখ ইলিয়াস-মাজেদ কমিটি বিলুপ্ত হয়েছে।এরপর থেকে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কয়েকটি গ্রুপ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ ছাত্রলীগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখায় কর্মীসভা আয়োজনের এই নির্দেশ ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে। এই কর্মীসভায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি ছাত্রলীগের নেতাকর্মীদের উজ্জীবিত করবে এবং তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com