মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

করোনাভাইরাসের ভয়াবহতায় এবার হজ বাতিলের আশঙ্কা

  • আপডেট সময় শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০, ৩.৩৮ পিএম
  • ৪৫৭ বার পড়া হয়েছে

প্রাণঘাতী করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে সৌদি আরবে। যার জেরে এবার ইসলাম ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় জমায়েত পবিত্র হজ বাতিল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। করোনার জেরে মক্কা-মদিনাতে কারফিউ জারি করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান—এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, করোনা পরিস্থিতির কারণে এবার হজ বাতিল হতে পারে। সৌদি কর্মকর্তারা জানিয়েছেন এমনটাই। ১৭৯৮ সালের পর এবারই প্রথম বাতিল হতে পারে হজ। এর আগে ১৯১৮ সালে স্প্যানিশ ফ্লু মহামারির সময়ও মক্কা ও মদিনা শহর বন্ধ করা হয়নি।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী মুহম্মদ সালেহ বিন তাহের বান্তেন বলেছেন, ‘সৌদি আরব নাগরিকদের সুরক্ষার ব্যাপারে কোনও আপোস করবে না। তাই করোনা পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ধারণা না পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হজের বিষয়ে আমরা কোনও চুক্তি স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছি। মুসলিম দেশগুলোকে অনুরোধ করা হয়েছে, এবার যেন তারা হজ যাত্রা নিয়ে তাড়াহুড়ো না করে। করোনা মহামারির গতিপ্রকৃতির ওপর নির্ভর করবে সিদ্ধান্ত। জনস্বাস্থ্যের বিষয়টি আমাদের কাছে সবার আগে প্রাধান্য পাবে।

সৌদি আরবে এখন পর্যন্ত ১ হাজার ৮৮৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ২১ জন মারা গিয়েছেন। সংক্রমণ এড়াতে সব ধরনের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।-দ্য গার্ডিয়ান

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com