সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

টাঙ্গাইলে বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

  • আপডেট সময় বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ৫.৫২ পিএম
  • ২৮০ বার পড়া হয়েছে

টাঙ্গাইল জেলার কালিহাতীতে বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার ভূঞাপুর লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইসমাইল হোসেন (৫৫) ও মাসুদুর রহমান মজুমদার (৫৪)। তারা দুইজনেই একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করতেন।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন মিয়া বলেন, দুপুরে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা হাসিব পরিবহনের একটি বাস টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার ভূঞাপুর লিংক রোডে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইসমাইল ও মাসুদুরের মৃত্যু হয়।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com