শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ব্যাংক সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০, ১১.৩৩ পিএম
  • ৪৩৯ বার পড়া হয়েছে

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় দেশের তফসিলি ব্যাংকগুলোকে সীমিত আকারে ব্যাংকিং সেবা চালু রাখতে  সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক  মোহাম্মদ আমিনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আগামী ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই সময়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রাহক লেনদেন করতে পারবে। আর ব্যাংক খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত।

নতুন সূচিতে ব্যাংকে লেনদেন ১০টা থেকে ১টা পর্যন্ত

এর আগে একই কারণে গ্রাহকের লেনদেনের সুবিধার্থে গত ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির সময় ৫ দিন সীমিত আকারে ব্যাংক খোলা ছিল। ওই সময়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লেনদেন হয়। আর ব্যাংক খোলা ছিল দুপুর দেড়টা পর্যন্ত। নতুন নির্দেশনায় ব্যাংকের লেনদেন এক ঘণ্টা এবং খোলা রাখার সময় দেড় ঘণ্টা বাড়ানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com