সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

সিলেটে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট সময় শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ৪.৫৫ পিএম
  • ২১২ বার পড়া হয়েছে

সিলেটের জকিগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই ভাই নিহত হয়েছেন। এসময় তাদের মোটরসাইকেলটিও দুমড়ে মুছড়ে গেছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে জকিগঞ্জ উপজেলার শাহবাগের মহিদপুর এলাকার ব্রীজের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কানাইঘাটের সুতারগাও এলাকার বাসিন্দা স্কুল শিক্ষক হোসেন আহমদের ছেলে মেহদি (৩০) এবং একই এলাকার সৌদি প্রবাসী বুলবুল মিয়ার ছেলে রাহাদ (২৯)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

দুর্ঘটনার পর ঘাতক বাসটি বিয়ানীবাজারের চারখাই ক্যাম্প পুলিশ জনতার সহযোগিতায় আটক করেছে। তবে চালক পলাতক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথ।

তিনি জানান, আজ বিকালে মহিদপুর এলাকার সড়কের পাশে দুই ভাই মোটরসাইকেলে হেলান দিয়ে দাঁড়িয়ে গল্প করেছিলেন। এসময় জকিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাস তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

  • ইউএনবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com