সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

পিরোজপুরের সুস্বাদু আমড়ার খ্যাতি দেশজুড়ে : উৎপাদন বেড়েছে, লাভবান কৃষকরা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ৭.১৪ পিএম
  • ২৩৯ বার পড়া হয়েছে

সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের সুস্বাদু আমড়ার দেশজুড়ে খ্যাতি রয়েছে। বর্ষা মৌসুমের এই ফলটি স্থানীয় বহু মানুষের আয়ের অন্যতম উৎস। এ জেলার উৎপাদিত আমড়া শুধু ঢাকা নয় দেশের প্রায় সব জেলায় সরবরাহ করা হয়। দিন দিন এর চাহিদা বেড়েই চলছে। আমড়া ব্যবসায়ীরা বলছে, পদ্মা সেতু চালুর ফলে রাজধানীর সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে। সেই সাথে টাটকা ফলমুল ৩ থেকে ৪ ঘন্টার ব্যবধানে পৌছে যাচ্ছে ঢাকা সহ বড় বড় শহরগুলোতে। আর এতে ভালো লাভ হচ্ছেন আমড়া চাষি ও ব্যাপারীরা।
দক্ষিনের জেলা পিরোজপুরের আবহাওয়া ও জলবায়ূ আমড়া চাষের উপযোগী। ফলে আমড়ার উৎপাদনও হয় বেশ ভালো। এখানকার আমড়া আকারে অনেকটা বড়, খেতেও বেশ সুস্বাদু। মান বেধে প্রতিটি গাছের ফল বিক্রি হয় ৩ থেকে ৬ হাজার টাকায়। অন্যদিকে তেমন কোনো পরিচর্যা ও সার কিটনাশক ছাড়াই এর ফলন পাওয়া যায়। মৌসুমে বাজার ছাড়াও পথে পথে প্রচুর বিক্রি হয় আমড়া। আমড়া অর্থকরী ফল হিসেবেও নিজের জায়গা করে নিয়েছে এই জেলায়। ফলে আমড়া চাষে কৃষকের আগ্রহ দিন দিন বেড়েই চলছে। বেড়ে গেছে চাষ ও উৎপাদন।
এদিকে গত বছর পদ্মা সেতু চালুর পর থেকেই বরিশাল অঞ্চলের কৃষিপণ্য সরবরাহে সহজলভ্যতা সৃষ্টি হয়েছে। খুব অল্প সময়ে টাটকা কৃষি পৌছে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। এতে ভালো লাভবান হচ্ছেন পিরোজপুরের ব্যবসায়ীরা।

 

 


জেলা কৃষি অফিসের তথ্যমতে, পিরোজপুর জেলার সাতটি উপজেলায় পিরোজপুর সদর, কাউখালী, নেছারাবাদ, নাজিরপুর, ইন্দুরকানী, ভান্ডারিয়া ও মঠবাড়িযায় এবছর ৫০৯ হেঃ জমিতে আমড়ার উৎপাদন হয়েছে ১০ হাজার ৯১১ মেঃ টন। কৃষি অফিসের দাবি সামনের বছর আমড়ার ফলন আরো বেড়ে যাবে,সেই উদ্যোগ নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com