বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দুটি দোকান পুড়ে ছাই!

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০, ১০.০৯ পিএম
  • ৪৩৯ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর:
সিলিন্ডার বিস্ফোরণে দু’দোকান পুড়ে ছাই! লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাতে সদর উপজেলার পশ্চিম টুমচর গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় এলাকাবাসী প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বলে স্থানীয়রা জানান।
এ অগ্নিকান্ডে কেউ হতাহতের ঘটনা না ঘটলেও বাবা ও ছেলের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাদের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন তারা।
স্থানীয়রা জানান, সরকারের নিয়ম ভঙ্গ করে সন্ধ্যার পর স্থানীয় টুমচর গ্রামের আব্দুর শহীদ এর খাবার হোটেল ও তার ছেলে সোহেলের চায়ের দোকানে ১০/১৫ জন লোক আড্ডা দিচ্ছেলেন। এসময় দোকানে থাকা গ্যাস সিলিন্ডার সংযোজনের সময়ে আগুনের সুত্রপাত হয়। এসময় উপস্থিত লোকজন দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করে। মুহুর্তেই সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৩০ থেকে ৪০ ফুট উপরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সিলিন্ডার বিস্ফোরণে টিনশেড দোকানের টিন ৬০ ফুট উঁচুতে করই গাছে গিয়ে পড়ে। এসময় বিদ্যুত সংযোগ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com