সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

শ্যামগঞ্জ বাজারে অগ্নিকান্ডে আবারও পুড়ল দোকান ও বাড়ি

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ৩.১৭ পিএম
  • ২০৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস, বুরো প্রধানঃ নেত্রকোনার শ্যামগঞ্জ বাজারে ছয় মাসের ব্যবধানে আবারও অগ্নিকাণ্ডে চারটি দোকানঘর ও তিনটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। জেলার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারের গরুহাট্টা মাংস মহলের ভেতরে শনিবার বেলা সাড়ে ১১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা যেতে যেতেই আধঘণ্টার মধ্যেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাজারের এটি ইলেকট্রনিকস দোকানের পেছন থেকে ধোঁয়া উঠে পরবর্তীতে বিশাল আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে গেলে বৃষ্টি থাকায় স্থানীয়দের চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে চলে আসলেও খবর পেয়েই পূর্বধলা, নেত্রকোনা ও ময়মনসিংহ, গৌরিপুরের ও ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুনকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে ময়মনসিংহ ফায়ার স্টেশনের সহকারী পরিচালক মো. মাসুদ সর্দার জানান, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে গিয়েছি। ওখানের লোকজন একটি ইলেকট্রনিক দোকানের পেছনে ধোঁয়া দেখেছে প্রথমে। ধারণা করা হচ্ছে ওখান থেকেই আগুনের সূত্রপাত। যেহেতু পুড়ে গেছে তাই ঠিক বলা যাচ্ছে না। ক্ষতিয়ে দেখে পরে বলতে হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, তিনটি মুদি দোকান ও একটি ইলেকট্রনিক দোকান ও সাথে লাগোয়া পিছনের দুইটি ঘর একটা কোচিং সেন্টার ছিলো। মোট সাতটি দোকান ও ঘর পুড়েছে। সবগুলোই টিনসেট এবং টিনের বেড়া দেয়া। একটার সাথে আরেকটা লাগানো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com