সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

কৃষিভিত্তিক সিএসআর উদ্যোগের আওতায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উন্নত কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন করছে ব্র্যাক ব্যাংক

  • আপডেট সময় শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩, ২.২৯ এএম
  • ১৯২ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উন্নত কৃষি গবেষণা কেন্দ্র স্থাপনে আর্থিক সহায়তা করেছে ব্র্যাক ব্যাংক।

ব্যাংকের বিশেষ কৃষি-কেন্দ্রিক সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় গবেষণাগারে ‘সেল অ্যান্ড টিস্যু কালচার ইউনিট’ নামে একটি নতুন গবেষণা ইউনিট স্থাপন করা হবে।
এর ফলে ল্যাবে মাইক্রোস্কোপিক বিশ্লেষণের সুযোগ তৈরি হবে এবং উদ্ভিদ এবং ফসলের জিনোমিক ডেটা বিশ্লেষণের গতি বাড়িয়ে তুলবে। এই সুবিধাটি স্নাতক শিক্ষার্থীদের উন্নত জিনোমিক গবেষণায় সহায়তা করবে এবং এটি কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে।
ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিওও মো. সাব্বির হোসেন এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ সাইফুর রহমান গত ৬ জুলাই ২০২৩ ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন।
ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন্স ইকরাম কবীর, হেড অব এমএফআই অ্যান্ড এগ্রিকালচারাল ফাইন্যান্স তাপস কুমার রায়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মলিকিউলার বায়োলজি ইউনিটের ইনচার্জ ড. ইয়াছিন প্রধান, বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও পূর্ত বিভাগের পরিচালক অধ্যাপক ড. এটিএম শফিকুল ইসলাম এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একটি মূল্যবোধ-ভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক উৎপাদনশীল অর্থনীতিতে, বিশেষকরে কৃষি খাতে উল্লেখযোগ্য অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। নিজেদের সিএসআর তহবিল সুবিবেচিতভাবে বণ্টনের মাধ্যমে ব্র্যাক ব্যাংক সাসটেইনেবিলিটি নীতিগুলোকে সমুন্নত রেখে মানুষ এবং সমাজের কল্যাণের ওপর একটি দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব নিশ্চিত করে চলেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com