সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

চট্টগ্রামে ফ্লাইওভারে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ শিক্ষার্থী

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ২.৩১ পিএম
  • ২০৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর একটি ফ্লাইওভারে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত মো. আল ইমরান ইফতি নগরীর পূর্ব মাদারবাড়ির বাসিন্দা ইউনুস মোল্লার ছেলে। নিহত নাহিদা সুলতানা কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা রাসেল চৌধুরীর মেয়ে। তারা দুজন পরস্পর বন্ধু বলে জানা গেছে এ প্রসঙ্গে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা জানান, ফ্লাইওভারের ওয়াসা-জিইসি অংশের মধ্যে দ্রুতগতির মোটরসাইকেল ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী শিক্ষার্থীরা মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

ওসি সন্তোষ কুমার চাকমা আরও জানান, নিহত আল ইমরান ইফতি চট্টগ্রাম সরকারি সিটি কলেজ স্নাতক পাস কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ছাড়া তিনি সিটি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

অন্যদিকে নিহত নাহিদা নগরীর হালিশহরের মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা শেষ বর্ষের ছাত্রী ছিলেন। ইমরান ও নাহিদা পরস্পরের বন্ধু। তারা ফেসবুকভিত্তিক ‘বাইকার ফ্রেন্ডস’ গ্রুপেরও সদস্য বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com