সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

চায়না থেকে পেঁয়াজ আমদানি চেষ্টা করা হচ্ছে : কৃষিমন্ত্রী

  • আপডেট সময় সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৭.৪০ পিএম
  • ২৩১ বার পড়া হয়েছে

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ভারত কোনো ধরনের প্রস্তুতির সুযোগ না দিয়েই পেঁয়াজের দাম বাড়িয়ে দিচ্ছে, এটা দুঃখজনক। এখন ভারতের বিকল্প বাজার হিসেবে মিশর, চায়না থেকে পেঁয়াজ আমদানি চেষ্টা করা হচ্ছে। সোমবার এক ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

এসময় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, চায়না, জাপান, ইরান, মিশর এসব দেশ থেকে কেউ যদি পেঁয়াজ আমদানি করতে চায় সরকার অনুমতি দেবে। এটা হলে দাম বাড়বে না।

তিনি আরও বলেন, ১৩ লাখ টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত হয়েছে। আসছে মাত্র ৩ লাখ টন। ভারত তাদের রপ্তানি পণ্যের উপর ৪০ শতাংশ ট্যাক্স বাড়িয়েছে। তাই দাম বাড়বে। কিন্তু, এটা শুনেই বাজারে দাম বাড়িয়ে ফেলেছে, এটাও খুব দুঃখজনক।

মন্ত্রী বলেন, চলতি বছরে আড়াই লাখ টন উৎপাদন কম হয়েছে।  গেলবার দাম না পাওয়াতে চাষীরা পেঁয়াজ উৎপাদন কম করেছে। দীর্ঘদিন পেঁয়াজ সংরক্ষণের চেষ্টা করা হচ্ছে। তবে আপাতত দাম কমানোর জন্য বিকল্প বাজার থেকে পেঁয়াজ আনার সিদ্ধান্ত। বড় সমস্যা হলো পেঁয়াজ গুদামে রাখা যায়না, পচে যায়। এটা একটা সমস্যা।

এসময় তিনি জানান, এছাড়া জিনিসপত্রের দামের উপর মুদ্রাস্ফীতির প্রভাব পড়ার কারনে দাম নিয়ন্ত্রণ কঠিন হয়ে যাচ্ছে সরকারের জন্য। এই পরিস্থিতি আগামী ৪/৫ মাস থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com