সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

মানিগ্রামের ব্র্যান্ড এন্ডোর্সার হলেন লিটন দাস

  • আপডেট সময় শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ১২.৪১ পিএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বব্যাপী অর্থ লেনদেনের পরিষেবা মানিগ্রাম ইন্টারন্যাশনালের ব্র্যান্ড এন্ডোর্সার হয়েছেন বাংলাদেশের জাতীয় দলের জনপ্রিয় ক্রিকেটার লিটন দাস।

গত বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিটন দাসকে প্রতিষ্ঠানটির নতুন অফিসিয়াল ব্র্যান্ড এন্ডোর্সার ঘোষণা করেছে মানিগ্রাম। এই চুক্তির ফলে লিটন দাস এখন থেকে মানিগ্রামের পরিষেবার প্রচারাভিযানে অংশ নেবেন।

মানিগ্রাম বিশ্বব্যাপী আর্থিকপ্রযুক্তি কোম্পানি। এটি বিশ্বব্যাপী অর্থ লেনদেনের পরিষেবার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশকে সংযুক্ত করেছে। তারা আশা করছেন, ক্রিকেটার লিটন দাসের অংশগ্রহণ বিশ্বব্যাপী মানিগ্রামের প্রচারণায় সহায়ক হবে।

সংবাদ সম্মেলনে লিটন দাস বলেন, একজন ক্রিকেটার হিসাবে, আমি টিমওয়ার্কের মূল্য বুঝতে পারি এবং আমি বিশ্বব্যাপী মানিগ্রামের মতো বিশ্বস্ত ব্র্যান্ডের অংশীদারিত্ব করতে পেরে আনন্দিত। আমি আনুষ্ঠানিকভাবে এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছি যারা নির্ভরযোগ্য এবং দ্রুত বিশ্বব্যাপী অর্থ লেনদেনর মাধ্যমে পরিবারগুলিকে কাছাকাছি আনতে সহায়তা করে।

মানিগ্রামের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান নাভেদ আশরাফ বলেন, ‘মানিগ্রাম ইন্টারন্যাশনাল লিটন দাসকে ক্রিকেটে বাংলাদেশের হয়ে তার অসামান্য অবদান ও সম্মানজনক ভূমিকার কারণে বেছে নেন। আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে একটি জনপ্রিয় নাম লিটন দাস।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com