রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

ভূমিহীন ও গৃহহীন মুক্ত তালতলী প্রধানমন্ত্রীর ঘর পেলেন ভূমিহীন ১৫৭ পরিবার

  • আপডেট সময় শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ১২.৩৬ পিএম
  • ২৮৩ বার পড়া হয়েছে

 

মল্লিক জামালঃ বরগুনার তালতলীকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (০৯ আগষ্ট) সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা পরিষদের ‘পায়রা সম্মেলন’ কক্ষে ঘর প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এরপর ভূমিহীন ও গৃহহীন ১৫৭টি পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জমির দলিলসহ ঘর হস্তান্তর করে উপজেলা প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)পিজুস চন্দ্র দে, উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা,তালতলী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি অমিত দত্ত প্রমুখ।

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়া ভিবা রানী বলেন নিজের কোন জায়গা জমি ছিলোনা । পরের ঘরে প্রতিবন্ধী ছেলেকে নিয়ে ভিক্ষা করে কোন রকমে সংসার চালাতাম। যে টাকা পেতাম তা দিয়ে সংসার চলে না। অন্যদিকে বাসা ভাড়া দিতে গিয়ে হিমশিম খেতাম। এরই মধ্যে তিনি খবর পাই আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সরকার দেশের ভূমিহীন ও গৃহহীনদের যায়গাসহ ঘর দিবেন। তিনিও আবেদন করেন। কোনরকম ঝামেলা ও খরচ ছাড়াই পেয়ে যান জায়গাসহ ঘর। এতে আনন্দে আত্মহারা তিনি। ভিবা রানী। এমন আরো ১৫৭ জন ভূমিহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন।বিভারানী আরও জানান, আমরা অত্যন্ত খুশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ঘর উপহার দিয়েছেন। ঠাকুর যেন তার মনের আশা পূরণ করেন।

কুলসুম বেগম বলেন, আগে পরের জায়গায় থাকতাম। অনেক সময় না খেয়ে ভাড়া দিয়ে থেকেছি। এই ঘর পেয়ে আমরা অত্যন্ত খুশি। এখন আর পরের ঘরে থাকতে হবে না। এই সরকার আমাদের জমিসহ পাকা ঘর দিয়েছেন। এখন আমরা নিজের পাকা ঘরে থাকি।

চানগাজী নামে আরও এক সুবিধাভোগী বলেন, অনেক কষ্ট নিয়ে অন্যের ঘরে ভাড়া থেকেছি। বর্তমানে পরিবার নিয়ে নিজের পাকা ঘরে থাকতে পেরে অনেক ভাল লেগেছে। ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের আন্তরিকতায় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আমরা এই ঘর কোন প্রকার টাকাপয়সা ছাড়াই পেয়েছি।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১ম পর্যায়ে ১০০ টি, ২য় পর্যায়ে ১২২টি, তৃতীয় পর্যায়ে ৫০টি, গৃহহীন পরিবারকে ২ (দুই) শতাংশ জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। ৪র্থ পর্যায়ের ১৫৭টি জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পাকাঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। খুবই সচ্ছতার সাথে উপজেলা প্রশাসন প্রকল্পটি বাস্তবায়ন করছে। উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের মাধ্যমে তথ্য নিয়ে তালতলী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com