সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

যাত্রাবাড়ীতে ময়লার গাড়ির চাপায় ১ নারীর মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ৩.৩৯ পিএম
  • ২৭৩ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ীতে ময়লার গাড়ির চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সাকলে ভাঙ্গা প্রেস লাল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমা বেগম (৪৬) ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার পখিয়া গ্রামের মৃত ইউনুস মিয়ার স্ত্রী। তিনি দুই ছেলের জননী ছিলেন।

নিহত নারীর ছেলে মমিন জানান, তার মা ব্লাড ক্যান্সারের রোগী ছিলেন। চিকিৎসার জন্য তিনি ঢাকায় এসেছিলেন। সকালে সদরঘাট থেকে ব্যাটারিচালিত রিকশায় শনির আখড়া যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

তিনি জানান, মায়ের সাথে তিনিও রিকশায় ছিলেন। ঘটনার সময় ম্যানহোলের ঢাকনার সাথে রিকশার চাকা আটকে তিনি উল্টে পড়ে যান। এসময় পেছন থেকে আসা সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাকার নিচে পৃষ্ঠ হয়ে তার মায়ের মৃত্যু হয়।

দুর্ঘটনার সংবাদে ঘটনাস্থল থেকে যাত্রাবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশ অবগত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com