মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী

ঠাকুরগাঁওয়ের নবাগত পুলিশ সুপারের সাথে রুহিয়া থানা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩, ১২.৩০ এএম
  • ২৬৫ বার পড়া হয়েছে

আল-মনসুর,রহিয়া (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার নবাগত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক এর সাথে রুহিয়া থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় অনুষ্ঠিত । ০৩ আগস্ট (বৃহস্পতিবার ) বিকেলে ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় হয়।

পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক এ সময় বলেন, আপনারা যারা সাংবাদিকতা করেন তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে, পুলিশ ও সাংবাদিকের কাজ এবং উদ্দেশ্য প্রায় একই। আমরা একসাথে কাজ করবো হাতে হাত মিলিয়ে। দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার। সরকারের উন্নয়ন মুলক কাজ গুলোকে আপনাদের কলমি লেখনির মাধ্যমে তুলে ধরতে হবে।
এবং আত্মহত্যা, মাদক এবং আমার কোন পুলিশ সদস্য মামলা সহ পুলিশের সেবার জন্য কোন অর্থ হাতিয়ে নেন তাদেরকেও কোন ছাড় দেওয়া হবে না। তিনি বলেন আত্মহত্যা ও চুরি এবং মাদকের বিষয় সর্বপ্রথম পরিবার ভিত্তিক সচেতনতা অবলম্বন করতে হবে তাহলে সমাজে এসব দূর করা সম্ভব হবে।
এ সময় উপস্থিত ছিলেন রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিনুল হক, সহ সাধারন সম্পাদক মোঃ কুদরত আলী , সহ সভাপতি ফারুক হোসেন , অর্থ বিষয়ক সম্পাদক ওমর ফারুক লিটন, নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান আকাশ, সদস্য মোঃ মজাহারুল ইসলাম বাদল, মোঃ কায়সার হোসেন, আহসান হাবিব রুবেল, মোঃ রুবেল রানা, মোঃ মনসুর আলী, বিমল চন্দ্র প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com