সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

এলপিজি সিলিন্ডারের ভোক্তা পর্যায়ে দাম বাড়ল

  • আপডেট সময় বুধবার, ২ আগস্ট, ২০২৩, ৭.৫৩ পিএম
  • ২০৫ বার পড়া হয়েছে

ভোক্তা পর্যায়ে দাম বাড়ল ১২ কেজির এলপিজি সিলিন্ডারের। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে আগস্ট মাসে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজির দাম ১৪১ টাকা বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে ১২ কেজির সিলিন্ডারের দাম পড়বে ১ হাজার ১৪০ টাকা। বুধবার (২ আগস্ট) থেকে এ দাম কার্যকর হবে।

বুধবার এলপিজির নতুন এই দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুলাই মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৯৯৯ টাকা। আর জুন মাসে এ পরিমাণ এলপিজির দাম ছিল ১০৭৪ টাকা ছিল।

এর আগে আগস্ট মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বিকেল সাড়ে ৩টায় নতুন দাম ঘোষণা করেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কারওয়ান বাজারে কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নতুন দাম ঘোষণা করা হবে।

গত মাসের ৩ জুলাই ১২ কেজির এলপিজির দাম ১ হাজার ৭৪ থেকে থেকে ৭৫ টাকা কমিয়ে ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়। তার আগে ১ জুন ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ১৬১ টাকা কমিয়ে ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তবে মে মাসে এলপিজির প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম ৫৭ টাকা বাড়িয়ে ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণ করেছিল সরকার।জুলাই মাসে অটোগ্যাসের দামও কমিয়েছিল বিইআরসি। জুলাই মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৪৬ টাকা ৫৯ পয়সা নির্ধারণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com