মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী

সিলেটের কোম্পানীগঞ্জ সড়কে মাইক্রোবাস ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে ৬ জন নিহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ১.১৭ পিএম
  • ৩৫২ বার পড়া হয়েছে

সিলেটের কোম্পানীগঞ্জ সড়কের খাগাইলে মাইক্রোবাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।  বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুঘর্টনা ঘটে।

পুলিশ জানায়, সিলেট থেকে সাদাপাথরগামী একটি মাইক্রোবাস খাগাইলে পৌঁছুলে চাকা পাংচার হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। দুঘর্টনার পর দুটি গাড়ি পাশের খাদে পড়ে যায়।

এতে সিএনজি অটোরিক্সায় থাকায় চালকসহ ৫ যাত্রী ঘটনাস্থলে মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও এক যাত্রীর মৃত্যু হয়।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মো. কালন ও একই উপজেলার কালিবাড়ি গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে কাজি মাওলানা আমির উদ্দিন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তারা হলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা গ্রামের সোলেমান আহমদ (৪১), তার ছেলে আফনান আহমদ (৭), একই গ্রামের আরিফুল ইসলামের মেয়ে নাসিতা নোহা (৫) ও আল আমিন (৪০)।

এছাড়া গুরতর আহত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com