সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ধনবাড়িতে ট্রাক চাপায় নিহত ৩ , আহত ৪

  • আপডেট সময় শনিবার, ১৫ জুলাই, ২০২৩, ৭.০৩ এএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাকের চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। শুক্রবার (১৪ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার জামতলি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন এতথ্য নিশ্চিত করেছেন।

তাৎক্ষনিক নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত হওয়া জায়নি।

ওসি জসিম উদ্দিন জানান, রাতে ধনবাড়ী সদর থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে জামতলি এলাকায় পৌঁছায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত হন আরও চারজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আরও একজন মারা যান। দুইজনের অবস্থা আশংকাজনক।

তিনি আরও জানান, ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে গেছেন। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com