শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

চিরনিদ্রায় শায়িত হলেন রেবেকা মমিন এমপি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩, ৭.১৪ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিনকে নেত্রকোণার মোহনগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় মোহনগঞ্জ পৌর শহরের কাজিয়াহাটিতে নিজ বাড়িতে দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হয়।

এর আগে (মঙ্গলবার) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রথম নামাজে জানাযা ঢাকার ধানমন্ডি তিন নাম্বার রোডের বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নেয়া হয় নেত্রকোণার মোহনগঞ্জে ।

সেখানে মরহুমার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এসময় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মতিউর রহমান খান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সংসদ সদস্য অসীম কুমার উকিল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

রেবেকা মমিন টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তিনি সাবেক খাদ্যমন্ত্রী প্রয়াত আবদুল মোমিনের সহধর্মিণী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন। রেবেকা মমিন এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে নেত্রকোণায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমার প্রতি শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমীন চৌধুুরী।

রেবেকা মমিন ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রথমবার এমপি নির্বাচিত হন। পরে তিনি ২০১৪ ও ১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় এমপি নির্বাচিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com