সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

দেশের প্রথম গোল্ড অ্যাপ ‘গোল্ড কিনেন’-এর সাথে ব্র্যাক ব্যাংক-এর পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর

  • আপডেট সময় সোমবার, ১০ জুলাই, ২০২৩, ১০.১২ পিএম
  • ৩০৪ বার পড়া হয়েছে

ঢাকা, সোমবার, ১০ জুলাই ২০২৩: ‘গোল্ড কিনেন টেকনোলজিস লিমিটেড’-এর সাথে পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।

দেশের প্রথম হলমার্ক করা সার্টিফাইড ২২ ক্যারেট গোল্ড কেনা, বিক্রি এবং স্টোরেজের জন্য অ্যাপ ‘গোল্ড কিনেন’। এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা তাদের দোরগোড়ায় আন্তর্জাতিক মানের বার এবং কয়েন আকারের স্বর্ণ কিনতে, সংরক্ষণ, বিক্রয়, উপহার দিতে এবং সংগ্রহ করতে পারবেন।

এই চুক্তির ফলে ‘গোল্ড কিনেন’ এই মোবাইল অ্যাপের মাধ্যমে ভিসা ও মাস্টারকার্ড ব্যবহার করে গোল্ড কেনাবেচার পেমেন্ট গ্রহণ করতে পারবে। অ্যাপটি গুগল প্লে-স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে।

‘গোল্ড কিনেন টেকনোলজিস লিমিটেড’-কে কাস্টমাইজড পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রদান করবে ব্র্যাক ব্যাংক। এই পার্টনারশিপের মাধ্যমে ব্র্যাক ব্যাংক-এর অত্যাধুনিক অনলাইন মার্চেন্ট সার্ভিস পোর্টাল ব্যবহার করে কার্ডের মাধ্যমে ‘গোল্ড কিনেন টেকনোলজিস’ নিরবচ্ছিন্ন ট্রানজেকশন ও দ্রুত প্রসেসিং সুবিধা উপভোগ করতে পারবে।

গত ২৬ জুন ২০২৩ ব্র্যাক ব্যাংক-এর প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিটি স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংক-এর হেড অব রিটেইল ব্যাংকিং মোঃ মাহীয়ুল ইসলাম এবং ‘গোল্ড কিনেন টেকনোলজিস লিমিটেড’-এর কো-ফাউন্ডার ও চিফ এক্সিকিউটিভ অফিসার কামরান সুঞ্জয় রহমান।

ব্র্যাক ব্যাংক-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, হেড অব মার্চেন্ট অ্যাকোয়ারিং খায়রুদ্দিন আহমেদ এবং ‘গোল্ড কিনেন টেকনোলজিস লিমিটেড’-এর ফাউন্ডার ও চিফ কমার্শিয়াল অফিসার রাফাতুল বারী লাবীব এবং ফাউন্ডার ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আতেফ হাসান-সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com