সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

গৌরীপুরে মাহিন্দ্র ও বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন আহত

  • আপডেট সময় সোমবার, ১০ জুলাই, ২০২৩, ১২.১৫ এএম
  • ২১৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহের গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় ৯ জন গুরুতর আহত হয়েছেন।

রবিবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের চরশ্রীরামপুর এলাকায় মাহিন্দ্র ও বাসের মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, ময়মনসিংহ থেকে গৌরীপুর কলতাপাড়া বাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা মাহিন্দ্রটি ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা এম কে সুপার বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মাহিন্দ্রের যাত্রী গৌরীপুর জনতা ব্যাংকের সিনিয়র অফিসার রফিকুল ইসলাম খান সোহাগ, হাসনাত রাফসান জানি, কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার তারেক আহমেদ, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার সহকারী শিক্ষক রৌশন জাহান ডলি, খান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাঁকন চৌধুরী, মাহেন্দ্রের চালক তারেক মিয়াসহ নাসরিন, সাকিব মিয়া ও শহীদ আকন্দ আহত হন। তমধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

গৌরীপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পথচারীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বাস ও মাহিন্দ্র পুলিশের জিম্মায় রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com