সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ময়মনসিংহে পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের অকাল মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ১২.৪৭ এএম
  • ২২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের মুক্তাগাছায় পুকুরের পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের গড়বাজাইল গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার ইস্রাফিলের মেয়ে মরিয়ম (১৪) ও মাহবুবুল আলমের মেয়ে মাবিয়া (৯)। সম্পর্কে তারা দু’জন চাচাতো বোন।

মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) চাঁদ মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরিয়ম ও মাবিয়া তাদের মা বাবার সাথে ঢাকায় বসবাস করতো। বেশ কিছুদিন আগে তারা নিজ বাড়িতে এসে স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি হয়। তারা সেখানেই লেখাপড়া করছিল।

ঘটনার দিন সন্ধ্যার দিকে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলাধুলা করছিল দু’জন। তারা দু’জনের কেউই সাঁতার জানতো না। ধারণা করা হচ্ছে, খেলাধুলার করার একপর্যায়ে মাবিয়া পুকুরের পানিতে পড়ে যায়। মাবিয়াকে বাঁচাতে মরিয়ম পুকুরে নামে। তবে, সাঁতার না জানায় দু’জন পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে তাদের পরিবারের লোকজন টের পেয়ে পুকুর থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করে।

চাঁদ মিয়া আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com