সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

২৬ বছরে বঙ্গবন্ধু সেতু থেকে টোল আদায় ৭৮৭৯ কোটি টাকা

  • আপডেট সময় বুধবার, ৫ জুলাই, ২০২৩, ৭.৫০ পিএম
  • ২২৮ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু সেতু প্রতিষ্ঠার পর থেকে গত ২৬ বছরে সাত হাজার ৮৭৯ কোটি ২৯ লাখ ৭১ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে। ১৯৯৮ সালের জুন মাস থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে পারাপার হওয়া যানবাহন থেকে এ টোল আদায় করা করা হয়। বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন। রাজধানী ঢাকার সাথে উত্তর ও পশ্চিমাঞ্চলের মানুষের সড়ক পথে যোগাযোগের সুবিধার জন্য ১৯৯৪ সালের যমুনার নদীর উপর এই সেতুর কাজ শুরু হয়। যমুনা নদীর পূর্ব তীরের টাঙ্গাইলের ভূঞাপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সেতুটি ১৯৯৮ সালের ২৩ জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এটি পরবর্তীতে এই সেতুর নামকরণ করা হয় বঙ্গবন্ধু সেতু। এই সেতু প্রতিষ্ঠার পর গেল ঈদুল আজহায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ যানবাহন পারাপার হয়েছে। ঈদের আগের দিন ২৭ জুন দিবাগত রাত ১২ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ৪৮৮টি গাড়ি সেতু পারাপার হয়। টোল আদায় হয় ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা।

২০২১ সালের ১৩মে ২৪ ঘণ্টায় ৫২ হাজার ৭৫৩টি যানবাহন পারাপার হয়েছে।এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৯৯ লাখ ১৮ হাজার ২৪০টাকা।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ১৯৯৮ সালের জুন মাসে ৯৮ লাখ টাকা টোল আদায় হয়। ১৯৯৮-৯৯ অর্থ বছরে ৬১ কোটি ২৭ লাখ, ১৯৯৯-২০০০ অর্থ বছরে ৬৬ কোটি ৯৪ লাখ, ২০০০-০১ অর্থ বছরে ৮২ কোটি ৮৪ লাখ, ২০০১-০২ অর্থ বছরে ৯৩ কোটি ৫৮ লাখ, ২০০২-০৩ অর্থ বছরে ১০৮ কোটি ৭২ লাখ, ২০০৩-০৪ অর্থ বছরে ১৩১ কোটি ৮ লাখ, ২০০৪-০৫ অর্থ বছরে ১৫২ কোটি, ২০০৫-০৬ অর্থ বছরে ১৯৭ কোটি ৯৭ লাখ, ২০০৬-০৭ অর্থ বছরে ১৭৩ কোটি ৭৬ লাখ, ২০০৭-০৮ অর্থ বছরে ২০১ কোটি ৯৬ লাখ, ২০০৮-০৯ অর্থ বছরে ২১৪ কোটি ৪২ লাখ, ২০০৯-১০ অর্থ বছরে ২৪২ কোটি ৯৯ লাখ, ২০১০-১১ অর্থ বছরে ২৬৭ কোটি ১০ লাখ, ২০১১-১২ অর্থ বছরে ৩০৬ কোটি ২৩ লাখ, ২০১২-১৩ অর্থ বছরে ৩২৭ কোটি ৯৮ লাখ, ২০১৩-১৪ অর্থ বছরে ৩২৫ কোটি ৩৮ লাখ, ২০১৪-১৫ অর্থ বছরে ৩৫১ কোটি ১৪ লাখ, ২০১৫-১৬ অর্থ বছরে ৪০৪ কোটি ৮৮ লাখ, ২০১৬-১৭ অর্থ বছরে ৪৮৬ কোটি ৫২ লাখ, ২০১৭-১৮ অর্থ বছরে ৫৪৩ কোটি ৮০ লাখ, ২০১৮-১৯ অর্থ বছরে ৫৭৫ কোটি ৩৪ লাখ, ২০১৯-২০ অর্থ বছরে ৫৬০ কোটি ২৮ লাখ, ২০-২১ অর্থ বছরে ৬৫৪ কোটি ৮২ লাখ, ২১-২২ অর্থ বছরে ৭০৪ কোটি ৫৫ লাখ ও ২২-২৩ অর্থ বছরে ৬৮০ কোটি ৭৫ লাখ ৭১ হাজার ৫০০ টাকা টোল আদায় করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com