শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

গৌরীপুর পৌর শহরে ড্রেন বন্ধের কারনে ৮/১০ টি পরিবারে উঠান ঘরে বৃষ্টির পানি, জনজীবন অতিষ্ট

  • আপডেট সময় শনিবার, ১ জুলাই, ২০২৩, ১০.৫৪ পিএম
  • ২২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরে কালীপুর মধ্যম তরফে

মরহুম আব্দুল শাহী শেখ এর পুকুরটি আজ কয়েকদিন যাবত টানা বৃষ্টির কারনে পানিতে পরিপূর্ণ হয়ে পাশ বর্তী বাসাগুলোর উঠোনের মেঝে পঁচা পানি জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। প্রতিবছরই
বর্ষা মৌসুমে এ পঁচা পুকুরটি কারনে ১০/১৫ টি পরিবার ময়লা দুর্গন্ধযুক্ত পানিতে মহল্লাবাসীদের ভুগান্তিতে পড়তে হয়। গত বর্ষা মৌসুমে বৃষ্টি পানি ৭/৮ দিন আটকে থাকার কারনে স্থানীয় পৌর কাউন্সিলরকে বার বার তাগিদ দেওয়ার পরও কোন সমাধান না হওয়ায় অবশেষে এলাকাবাসীর সহযোগিতায় পাইপ ক্রয় করে কাশিনাথ চৌহানের বাসার গলিতে স্থাপন করা হয়। আজ কয়েকদিন মুসল ধারে বৃষ্টির কারনে পূর্বের অবস্থা বিরাজ করছে। এই এলাকার একজন অসহায় বাসিন্দা দিনেশ রবিদাসের ঘরের ভিতরে পানি প্রবেশ করাতে তারা স্বপরিবারে মানবেতর জীবন যাপন করছেন।

এই এলাকার বাসিন্দা নুরুজ্জামান বলেন, এ সমস্যা দীর্ঘদিনের। সরযূবালা স্কুলের সামনে থেকে ড্রেনগুলো বন্ধ হয়ে যাওয়ায় পানি বের হতে পারছে না। এ ব্যাপারে পৌর মেয়রের সুদৃষ্টি কামনা করছি।

মানিক চৌহান বলেন, ড্রেনগুলোতে আবর্জনা ফেলার কারনে ভিতর থেকে আটকে পানি চলাচল
বদ্ধ হয়ে গেছে। আরেকটু বৃষ্টি হলেই ঘরের ভিতরে পানি ঢুকে পড়তে পারে। এ ব্যপারে তিনি পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

মনোহারি ব্যবসায়ী রাকিবুল ইসলাম বলেন,
আমার বাসার উঠানে পঁচা ও জীবানুযুক্ত আটকে থাকা পানির গন্ধে রোগজীবাণু ছড়াতে পারে। তাই অবিলম্বে ড্রেন পরিষ্কার করা দরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com