সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

২৭ ও ২৮ জুন সীমিত পরিসরে ব্যাংক খোলার রাখার নির্দেশ

  • আপডেট সময় বুধবার, ২১ জুন, ২০২৩, ৫.৩৪ পিএম
  • ২১৩ বার পড়া হয়েছে

আগামী ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঈদুল আজহার ছুটি থাকবে। সরকারি ছুটির মধ্যেও পোশাক কারখানা সংশ্লিষ্ট এলাকায় ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে। ২৭ ও ২৮ জুন সীমিত পরিসরে ব্যাংক খোলার রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের বেতন-ভাতা দেওয়া ও রপ্তানি বিল ক্রয়ের লক্ষ্যে পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগু‌লো খোলা থাকবে। এ সময় ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। বুধবার (২১ জুন) বাংলাদেশ ব্যাংক এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। যেখানে বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহার আগে তৈরি পোশাকশিল্প-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রয়ের এবং উক্ত শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী-কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে কিছু ব্যাংক শাখা খোলা রাখতে হবে।

এলাকাগুলো হলো- ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাকশিল্প-সংশ্লিষ্ট ব্যাংক শাখা।

সরকারি ছুটির দিন হওয়ায় ২৭ ও ২৮ জুন সীমিতসংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। আর অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সমুদ্র, স্থল ও বিমান বন্দর এলাকায় (অর্থাৎ বন্দর ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলো সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে স্থানীয় প্রশাসনসহ বন্দর কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com