সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

নড়াইলের কালিয়া সোনালী ব্যাংক থেকে পুর্বের কায়দায় চুরি করতে গিয়ে পিবিআইর হাতে আটক ২

  • আপডেট সময় বুধবার, ১৪ জুন, ২০২৩, ৭.৩৫ পিএম
  • ২১৪ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ সোনালী ব্যাংক থেকে টাকা হাতিয়ে নেওয়ার সময় আটক ২,দাআটক রফিকুল হাওলাদার ও মজিবর মৃধা।

বাগেরহাটের মোল্লাহাটে সম্প্রতি সোনালী ব্যাংক শাখার কাউন্টার টেবিল থেকে শান্তি রঞ্জন বিশ্বাস নামে এক ব্যক্তির ৫০ হাজার টাকা চুরি হওয়ার ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত একটি ভিডিও গত বুধবার (৭ জুন) পত্রিকায় প্রকাশিত হয়। সেই ভিডিওটি পিবিআই বাগেরহাটকে ট্যাগ করা হয়। ফলে সংবাদটি পিবিআইর নজরে আসে এবং শুরু হয় তাদের কার্যক্রম।

গত মঙ্গলবার (১৩ জুন) ওই চক্রটি নড়াইলের কালিয়া সোনালী ব্যাংকে একই কায়দায় চুরি করতে গেলে পিবিআই তাদেরকে আটক করতে সক্ষম হয়।

আটক ব্যক্তিরা হলেন- রফিকুল হাওলাদার ও মজিবর মৃধা। তাদের দুজনের বাড়ি বাগেরহাটের মোংলায়।

বাগেরহাট পিবিআইর এসপি আব্দুর রহমান বলেন, সাংবাদিকরা পিবিআই বাগেরহাটকে খবরটি ট্যাগ করায় খবরটি দেখি এবং আসামিদের ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করার চেষ্টা করি। একপর্যায়ে নড়াইল কালিয়া থেকে তাদের মঙ্গলবার আটক করা হয়।

উল্লেখ্য, গত ৭ জুন দুপুর ১টায় মোল্লাহাট উপজেলার গাড়ফা বাজার সোনালী ব্যাংক শাখার নগদ গ্রহণ (জমা) কাউন্টার থেকে ৫০ হাজার টাকা অভিনব কায়দায় চুরি হয়। এ ঘটনায় ভিডিও ফুটেজের ভিত্তিতে অজ্ঞাত দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com