সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

বিশ্বের সবচেয়ে দামী শহর আমেরিকার নিউ ইয়র্ক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ৮.৫৭ পিএম
  • ৪৫০ বার পড়া হয়েছে

হংকংকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তকমা পেল নিউ ইয়র্ক। সাম্প্রতিক একটি সমীক্ষায় বলা হয়েছে, প্রবাসী হিসাবে জীবনধারণের জন্য এক জন ব্যক্তিকে সবচেয়ে বেশি অর্থ খরচ করতে হবে আমেরকার ওই শহরে।

হংকংকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তকমা পেল নিউ ইয়র্ক। সাম্প্রতিক একটি সমীক্ষায় বলা হয়েছে, প্রবাসী হিসাবে জীবনধারণের জন্য এক জন ব্যক্তিকে সবচেয়ে বেশি অর্থ খরচ করতে হবে আমেরকার ওই শহরে।

লন্ডনের আর্থিক সমীক্ষা সংস্থা ইসিএ ইন্টারন্যাশনাল প্রকাশিত ২০২৩ সালের ‘কস্ট অব লিভিং র‍্যাঙ্কিং’ শীর্ষক রিপোর্টে দাবি করা হয়েছে, ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি এবং আবাসন-ব্যয় বৃদ্ধির কারণে চিনের শহর হংকংকে পিছনে ফেলে দিয়েছে নিউ ইয়র্ক। গত ডিসেম্বরে প্রকাশিত রিপোর্টে প্রথম স্থানে ছিল হংকং। এ বার ওই শহর দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে।

নতুন রিপোর্ট অনুযায়ী সুইৎজারল্যান্ডের জেনেভা তালিকার তৃতীয় স্থানে রয়েছে। খরচের হিসাবে চতুর্থ স্থানে ব্রিটেনের রাজধানী লন্ডন। পঞ্চম স্থানে এশিয়ার আর এক শহর সিঙ্গাপুর। গত বছর সিঙ্গাপুর ছিল ১৩ নম্বরে। গত বছরের তুলনায় বিশ্বের বড় শহরগুলিতে জীবনধারণের খরচ অনেকটাই বেড়ে গিয়েছে বলে ওই রিপোর্ট জানাচ্ছে। অতিমারির পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবই এই মূল্যবৃদ্ধির কারণ বলে মনে করছেন ইসিএ ইন্টারন্যাশনালের আর্থিক বিশেষজ্ঞেরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com