সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে সিরিজে বাংলাদেশের অধিনায়ক লিটন

  • আপডেট সময় শনিবার, ২৭ মে, ২০২৩, ৯.৩৬ পিএম
  • ২৩৭ বার পড়া হয়েছে

অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে আফগানিস্তানের বিপক্ষে ১৪ জুন থেকে শুরু হতে যাওয়া একমাত্র টেস্ট সিরিজে বাংলাদেশের নেতৃত্ব দিবেন ব্যাটার লিটন দাস।
দলের সহ-অধিনায়ক থাকার কারনে অধিনায়কত্বের দায়িত্বটা পান লিটনই। কিন্তু কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ব্যাটিংয়ে মনোযোগ দিতে অধিনায়কত্ব করতে চাইছেন না লিটন। এমন খবর লিটন বা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
গতকাল এক অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন স্পষ্টভাবে জানিয়ে দেন, সাকিবের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে হবে সহ-অধিনায়ক লিটনকে।
চলতি মাসে ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে আঙুলের ইনজুরিতে পড়ে টেস্ট থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার সাকিব।
বাংলাদেশ ক্রিকেট সমর্থক সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে পাপন বলেন, ‘সাকিব ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন এবং স্বাভাবিকভাবেই সহ-অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিবেন লিটন।’
তিনি আরও বলেন, ‘আমি যতদূর জানি, দলকে নেতৃত্ব দিবেন লিটন। এ ব্যাপারে আমি আর কোন কিছুই শুনিনি।’
গেল বছর মোমিনুল হক পদত্যাগ করার পর টেস্ট দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক হিসেবে যথাক্রমে- সাকিব ও লিটনকে দায়িত্ব দেয় বিসিবি। টেস্ট ফরম্যাটে দলকে নেতৃত্ব দেয়ার সুযোগ হয়নি লিটনের। ইনজুরির কারনে তামিম ইকবালের অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব পালন করেছিলেন লিটন।
ঐ সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়ে লিটনের অধিনায়কত্বের অভিষেক সিরিজটি স্মরণীয় করে রাখে বাংলাদেশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com