সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

নিউইয়র্কে দুই দিনব্যাপী বাণিজ্য মেলা সেপ্টেম্বরে, আবেদন ৩১ মে’র মধ্যে

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ৮.০৮ পিএম
  • ১৯০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামী ২২ থেকে ২৩ সেপ্টেম্বর দুই দিনব্যাপী ‘ষষ্ঠ বাংলাদেশী অভিবাসী দিবস ও বাণিজ্য মেলা’ অনুষ্ঠিত হবে।
বাণিজ্য মন্ত্রণালয় এই অনুষ্ঠান আয়োজনের অনুমোদন দিয়েছে এবং মন্ত্রণালয়ের আওতাভুক্ত সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরোও (ইপিবি) মেলাটিকে ইতোমধ্যে তালিকাভুক্ত করেছে।
এ মেলায় অংশ নিতে ৩১ মে’র মধ্যে ইপিবির মেলা বিভাগে আবেদন করতে হবে। ভিসা না পেলে আবেদন মাশুল ফেরত দেবে ইপিবি। তবে ভিসা পেয়ে কেউ যোগ না দিলে আবেদন মাশুল ফেরত দেবে না সংস্থাটি।
যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস লিংক, গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্স এবং মুক্তধারা নিউইয়র্ক এ মেলার আয়োজন করবে। এতে সহায়তা করছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। আয়োজনটি হবে নিউইয়র্কের ম্যারিয়ট মারকুইস হোটেলে। অনুষ্ঠানের প্রতিপাদ্য, ‘সুযোগের উন্মোচনে স্মার্ট অর্থনীতি’।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশী পণ্যের রপ্তানি বাড়াতে এ মেলায় অংশ নিতে যাচ্ছে ইপিবি। ইপিবি ইতিমধ্যেই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, পুঁজিবাজার, তৈরি পোশাক, ওষুধ, কৃষিজাতপণ্য, তথ্যপ্রযুক্তিপণ্য, চামড়া ও চামড়াজাতপণ্য, হস্তশিল্প, পাট ও পাটের বৈচিত্র্যময় পণ্য, আবাসনসহ বিভিন্ন খাতকে এ মেলায় অংশ নিতে আহ্বান জানিয়েছে।
বাংলাদেশী পণ্যের স্টল ছাড়াও এতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশী পণ্য রপ্তানি নিয়ে বিভিন্ন সেমিনার হবে এবং তুলে ধরা হবে যুক্তরাষ্ট্রের মূলধারার ব্যবসায়ীদের কাছে উদীয়মান বাংলাদেশকে। দেশের বাণিজ্যিক ও সাংস্কৃতিক শোকেসের একটি নিখুঁত সংমিশ্রণ হিসেবে মেলাটি সাজানো হবে। লক্ষ্য যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য সহজতর করা।
মুক্তধারা নিউইয়র্কের প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ সাহা জানান, গত বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত মেলায় ৩০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। এফবিসিসিআই ও গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের মধ্যে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছিল তখন। এবারের মেলা থেকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভালো কিছু বিনিয়োগ প্রত্যাশা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com