শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

করোনাভাইরাস মোকাবেলায় জন্য এডিবি’র ৩ লাখ ডলার অনুমোদন

  • আপডেট সময় শনিবার, ২৮ মার্চ, ২০২০, ৩.২৮ পিএম
  • ৮৩৯ বার পড়া হয়েছে

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-করোনা ভাইরাস ( কোভিড-১৯)সংক্রামন প্রতিরোধে সহায়তায় বাংলাদেশের জন্য ৩ লাখ ডলারের একটি জরুরী মঞ্জুরী অনুমোদন করেছে। আজ এখানে এডিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাক্তিগত সুরক্ষা জোরদার, এন৯৫ মাস্ক, সেফটি গুগল, অ্যাপ্রোনসহ স্বাস্থ্য নিরাপত্তা সামগ্রী ক্রয়ে এই মঞ্জুরী সহায়তা করবে। এই সামগ্রীগুলো বাংলাদেশে করোনা ভাইরাস মোকাবেলায় সরকার গৃহীত পদক্ষেপ জোরদারে সহায়তা করবে।

এডিবি কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, কোভিড-১৯ নিয়ন্ত্রনে এডিবি বাংলাদেশকে সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ এবং এটি সহায়তা পরিকল্পনার প্রথম ধাপমাত্র। এডিবি এই সংকট পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সরকারকে সহায়তা করতে আরো প্রস্তুতি নিচ্ছে।

এই সহায়তা রোগ থেকে স্বাস্থ্য নিরাপত্তা উন্নয়নে, আক্রান্তদের সনাক্ত করা, প্রতিরোধ জোরদার এবং করোনা ভাইরাসে মৃত্যুহার কমাতে বাংলাদেশের সক্ষমতাকে আরো বৃদ্ধি করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয।

এডিবি প্রতিনিধি প্রকাশ আরো বলেন, স্বাস্থ্য ও আথির্ক খাতে আরো সহায়তা করতে আমরা একসঙ্গে কাজ করছি। বাংলাদেশ সরকার করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার হুমকির মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে।

এডিবি গত ১৮ মার্চ কোভিড-১৯ সংক্রামন প্রতিরোধে আক্রান্ত দেশগুলোর জরুরী প্রয়োজন মেটাতে ৬.৫ বিলিয়ন ডলারের একটি প্যাকেজ ঘোষণা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com