মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১

করোনায় আক্রান্তে সবার শীর্ষে এখন যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় শুক্রবার, ২৭ মার্চ, ২০২০, ৩.১৬ পিএম
  • ৩৯২ বার পড়া হয়েছে

করোনায় আক্রান্তের দিক দিয়ে সবার শীর্ষে এখন যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে দেশটি করোনার উৎপত্তিস্থল চীনকেও টপকে গেছে। বৃহস্পতিবার দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৫০০ জন। আর চীনে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ২৮৫ জন। তাই কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র এখন সবার শীর্ষে।

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তাদের এক হুঁশিয়ারি বার্তায় জানায়, করোনাভাইরাসের নতুন কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

এদিকে, চীন ও যুক্তরাষ্ট্রের মতই ৮০ হাজারেরও বেশি আক্রান্ত হয়েছেন ইতালিতে। তবে চীনে ভাইরাসটির প্রকোপ কমলেও যুক্তরাষ্ট্র ও ইতালিতে এখনও আক্রান্তের সংখ্যা প্রতিদিন কয়েক হাজার হারে বাড়ছে।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটছে ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ২১৫ জন। এছাড়া স্পেনে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৬৫ জনের।

করোনাভাইরাসের কারণে শ্লথ অর্থনীতিতে গতি আনতে ও রোগটির মোকাবিলায় চিকিৎসা খাতকে উন্নত করতে এক ঐতিহাসিক প্রণোদনা প্যাকেজ পাস হলো সিনেটে। এ প্যাকেজটির আকার ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় জরুরী প্রণোদনা প্যাকেজ। বুধবার (২৬ মার্চ, স্থানীয় সময়) সিনেটের এক সভায় ৯৬-০ ভোটে বিলটি পাস হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com