সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ময়মনসিংহের মুক্তাগাছায় ঝড়ে আম কুড়াতে গিয়ে গাছের ডাল ভেঙে দুইবোনের মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ১২ মে, ২০২৩, ৯.৫৪ পিএম
  • ২২৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে গাছের ডাল ভেঙে পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের পাড়াটুঙ্গি মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো-ওই এলাকার মোসলেম উদ্দিনের মেয়ে জেরিন আক্তার (৬) ও আমিরুল ইসলামের মেয়ে মনি (৪)। নিহতরা সম্পর্কে দুইজন চাচাতো বোন।

পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমজাদ হোসেন বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ ঝড় ও বৃষ্টি শুরু হয়। ঝড়ের সময় জেরিন ও চাঁন মনি আম কুড়াতে যায়। এসময় গাছের ডাল ভেঙে পড়ে ঘটনাস্থলেই জেরিন মারা যায়। এতে গুরুতর আহত হয় চাঁন মনি।

 

তিনি আরও বলেন, স্বজনরা চাঁন মনিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঝড়ে বেশকিছু গাছপালা ও বোরো ধানের ক্ষতি হয়েছে।

মুক্তাগাছা থানার ওসি আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে গাছের ডাল ভেঙে পড়ে এক শিশু মারা যায়। অপর একজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আবেদন করলে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান বলেন, নিহতের পরিবার উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসক বরাবর আবেদন করলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com