সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ব্রহ্মপুত্র নদে গোসল করতে যাওয়া নিখোঁজ শিক্ষার্থীরদের মৃতদেহ উদ্ধার

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ৯.৪০ এএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে ডুবে যাচ্ছিল পৃথিবী নামের এক শিক্ষার্থী। এ সময় পৃথিবীকে বাঁচাতে নদে ঝাঁপ দেয় অপর শিক্ষার্থী ফয়সাল। এরপর নদে দুজনেই নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে সোমবার উপজেলার উচাখিলা ইউনিয়নের বটতলা বালুর ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে।

নিহত পৃথিবী উচাখিলা স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণীতে ও ফয়সাল ৯ম শ্রেণীতে পড়া লেখা করত।

স্থানীয়রা জানান, উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজানচর নওপাড়া (সীমারবুক) এলাকার সিরাজুল ইসলামের ছেলে পৃথিবী বটতলা বালুর ঘাটে গোসল করতে যায়। এসময় উজানচর নওপাড়া গ্রামের আবদুল কাদিরের ছেলে ফয়সাল নৌকায় বসেছিলেন। হঠাৎ ফয়সাল দেখতে পায় নৌকার পাশেই এক তরুণ নদীর পানিতে ডুবে যাচ্ছে। এমতাবস্থায় ফয়সাল তাকে বাঁচাতে নদীতে ঝাপ দেয়। এতে সেও নিখোঁজ হয়। পরে স্থানীয়রা দীর্ঘ সময় উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর দু’জনের লাশ উদ্ধার করে।

ডুবুরি সফল চন্দ্র রায় জানান, প্রায় এক ঘন্টা খোঁজাখুঁজি করে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে সাথে সাথেই নিখোঁজদের উদ্ধারে ডুবুরি দল এনে তাদের খোঁজ করা হয়। চৌকস ডুবুরি দলের সদস্যরা নিখোঁজ একজনকে সন্ধ্যা ৭টা ১৯মিনিটের দিকে অন্যজনকে ৭টা ৪৫ মিনিটের দিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাছিনুর রহমান বলেন, নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com