রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

তালতলীতে ব্লাড ফাউন্ডেশনের কমিটি গঠন হাসান সভাপতি, সোলায়মান সম্পাদক

  • আপডেট সময় রবিবার, ৭ মে, ২০২৩, ৬.০৭ পিএম
  • ২০৯ বার পড়া হয়েছে

তালতলী সংবাদদাতাঃ বরগুনার তালতলীতে ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ তালতলী উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ২০২২ সালের কমিটিতে আবুল হাসানকে আহবায়ক ও মোঃ মূসাকে সদস্য সচিব করা হয়েছিলো। আজকের কাউন্সিল অধিবেশন ২০২৩ এ আবুল হাসানকে সভাপতি ও সোলায়মান নেছারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

তালতলী সাংবাদিক ঐক্যজোটের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আজকের অধিবেশনে আবুল হাসানের সভাপতিত্বে ও সোলায়মান নেছারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জেএম ইমরান হোসেন মনির, বিশেষ অতিথি সেক্রেটারী জেনারেল তামিম মাহমুদ, ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারী জেনারেল এম মাহাদী হাসান আল হাদী, বিশেষ বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, ব্লাড ডোনেশন বিষয়ক সম্পাদক জুবায়ের হোসেন। এ সময়ে আরো বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন তালতলী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মল্লিক মোহাম্মদ জামাল (ভোরের চেতনা) প্রমুখ।

এসময়ে ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জেএম ইমরান হোসেন মনির সকলের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যরা হলেন, মাসুম বিল্লাহ জাফর, হায়দার হাওলাদার, মুসা, শাহজাদা, জাকির, আবুল হাসান, ইমরান হোসেন, ও বিল্লাহ, জহিরুল ইসলাম, হাসিবুর রহমান, রাসেল রায়হান, শুভ্রদেব, আল আমিন, ফয়সাল আহমেদ, আবুল কাশেম, রায়হান রাসেল, আমেনা আক্তার মিম, অয়ন তাং, আবু জাফর, জান্নাতি, রাকিব হাং, শাহাবুদ্দিন, সাইফুল ইসলাম সাজু, রাসেল, আল-আমিন।

আবুল হাসান দৈনিক দিগন্তর পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও তালতলী সাংবাদিক ঐক্যজোট’র সভাপতি, বরগুনা জেলা আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার সদস্য সহ একাধিক মানবিক সংগঠনের সাথে জরিত আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com