সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ১৮ ঘণ্টা পর জোহাহের আকসির জাহিন (১৭) নামে এক কলেজছাত্রের মরদেহ ভেসে উঠেছে

  • আপডেট সময় রবিবার, ৭ মে, ২০২৩, ১২.১৪ পিএম
  • ২২৩ বার পড়া হয়েছে

জাহিন (১৭) নামে এক কলেজছাত্রের মরদেহ ভেসে উঠেছে। নিহত জাহিন মহানগরীর চরপাড়া নয়াপাড়া এলাকার রুহুল আমিনের ছেলে। সে নটরডেম কলেজ ময়মনসিংহ শাখার প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

বৃহস্পতিবার (৪ মে) সকাল ৭টার দিকে মহানগরীর জেলখানা গুদারাঘাট এলাকায় ওই কলেজ শিক্ষার্থীর মরদেহ ভেসে ওঠে। এর আগে বুধবার দুপুরে ব্রহ্মপুত্র নদে নেমে নিখোঁজ হয় জাহিন।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, জাহিন তার বাবা রুহুল আমিনের সঙ্গে একটি কাজে নগরীর কাঠগোলা বাজারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে আসেন। সেখান থেকে জাহিন তার বাবাকে বলে ব্রহ্মপুত্র নদে ঘুরতে যায়। এর দেড় থেকে দুই ঘণ্টা পারও হলেও ছেলে ফিরে না আসায় তিনি খুঁজতে বের হন। এসময় জাহিনের সঙ্গে থাকা মোবাইলফোনে কল করলেও সে রিসিভ করেনি।

বারবার কল দেওয়ার একপর্যায়ে নদের পাড়ে কাজ করা বালু শ্রমিক ফোন রিসিভ করে জানান, তিনি মোবাইলফোনটি ব্রহ্মপুত্র নদের পাড়ে কুড়িয়ে পেয়েছেন। পরে জাহিনের পরিবারের লোকজন নদের পাড়ে এসে জাহিনের ব্যবহৃত জুতা ও চশমা খুঁজে পায়।

বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসে জানালে তারা ঘটনাস্থলে এসে কাজ শুরু করেন। ওইদিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত খোঁজেন। তবে তাকে খুঁজে না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত করেন এবং পরদিন আবারও খোঁজা হবে বলে জানান। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ব্রহ্মপুত্র নদে মরদেহ ভেসে ওঠে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের স্বজনরা বিনা ময়নাতদন্তে মরদেহ নেওয়ার আবেদন করেছে। তার মরদেহ হস্তান্তর প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com