সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

সিরাজগঞ্জে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

  • আপডেট সময় সোমবার, ১ মে, ২০২৩, ৮.০৬ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের ঘুড়কা জোড়া ব্রিজ এলাকায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচ জন।
নিহতরা হলেন- পঞ্চগড় জেলার দেবীগঞ্জের লক্ষীরহাট গ্রামের মানিক উদ্দিনের ছেলে রোগী মোস্তাফিজুর রহমান, রোগীর বড়ভাই মশিউর রহমান এবং রোগীর স্ত্রী রানু আক্তার।

সোমবার বিকেলে ঢাকা বগুড়া মহাসড়কের ঘুড়কা জোড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম বদরুল করিম জানান, সোমবার বিকেলে ঢাকা বগুড়া মহাসড়কের ঘুড়কা জোড়া ব্রিজ এলাকায় পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স এর সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকসহ ২ জন নিহত হয়। আহত হয় অন্তত পাঁচ জন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যায়। পরে পুলিশ নিহতদের মরদের উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় নিয়ে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com