সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ঠাকুরগাঁওয়ে আগুন লেগে ৩ পরিবারের ৮টি ঘর সহ ৩ বছরের ঘুমন্ত শিশুর মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ১ মে, ২০২৩, ১১.১১ এএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

মো:মনসুর আলী,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার রুহিয়া থানাধীন ২নং আখানগর ইউনিয়নে ৯ নং ওয়ার্ডে চতুরাখোর গ্রামের রান্না ঘরে আগুন লেগে ৩ পরিবারের ৮ টি ঘর সহ নগদ অর্থ ও যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই। অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ বছরের শিশু মো:মোস্তিকিম নামে এক শিশু ঘটনাস্থলীর মৃত্যুবরণ করে

৩০ এপ্রিল রোববার বিকেল ৪টার দিকে সদর উপজেলার আখানগর ইউনিয়নের চতুরাখোর গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু মোস্তাকিম একটি ঘরে ঘুমিয়ে ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় শিশুটিকে বের করারও সময় পায়নি পরিবারের সদস্যরা। সে ঘরের মধ্যে পুড়ে মারা গেছে। এ সময় ৮টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুন নিভলে ছাইয়ের স্তূপ থেকে শিশুটির ঝলসানো মরদেহ উদ্ধার করে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সরোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিশুর পুড়ে যাওয়া মরদেহটি উদ্ধার করা হয়। শিশুটির শরীরের ৯০ শতাংশই পুড়ে গেছে।

আখানগর ইউনিয়নের চেয়ারম্যান রোমান বাদশা বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর শোনার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। ক্ষতিগ্রস্তরা জানিয়েছে, তাদের তিন পরিবারের প্রায় ৫ লাখ টাকারও বেশি মালামাল পুড়ে গেছে এছাড়াও তাদের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।’

শিশুটির বাবা রতন আলী দিনমজুর। তাঁর দাবি, ঘরে থাকা নগদ ৩ লাখ ২০ হাজার টাকাও পুড়ে ছাই হয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com