বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

বায়তুল মুকাররমে পবিত্র ঈদুল ফিতরের ৫টি জামায়াত অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ২২ এপ্রিল, ২০২৩, ৯.২৮ পিএম
  • ২০৯ বার পড়া হয়েছে

জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে পবিত্র ঈদুল ফিতরের ৫টি জামায়াত অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৭টায় ঈদের প্রথম জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান এবং মুকাব্বির হিসেবে ছিলেন ক্বারী মো. ইসহাক মুয়াজ্জিন।
ঈদের দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। এতে ইমামতি করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকী এবং মুকাব্বির ছিলেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খাদেম হাফেজ মো. আব্দুল মান্নান।
তৃতীয় জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড.মো. আবু ছালেহ পাটোয়ারী ইমামতি করেন এবং মুকাব্বির ছিলেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সাবেক মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান।
চতুর্থ জামায়াত অনুৃষ্ঠিত হয় সকাল ১০টায়। বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. এহসানুল হক ইমামতি করেন এবং মুকাব্বির ছিলেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের প্রধান খাদেম মো. শহিদ উল্লাহ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে প্রতি বছরের ন্যায় এবারও পর্যায়ক্রমে ঈদের নামাজের ৫টি জামায়াত অনুষ্ঠিত হয়।
এই সব জামায়াতসমূহে পৃথক পৃথক আলেমগণ ইমাম ও মুকাব্বির-এর দায়িত্ব পালন
করেন।
পঞ্চম ও সর্বশেষ জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ১০টা ৪৫ মিনিটে। ইমামতি করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম। হাফেজ মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম এবং মুকাব্বির ছিলেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খাদেম হাফেজ মো. জহিরুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com