রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

টাইগারদের বিশ্বকাপের দল ঘোষণা কবে জানালেন বাশার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ১০.৫৫ পিএম
  • ২১৩ বার পড়া হয়েছে

ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ শক্তিশালী দল হওয়ায় এবারের বিশ্বকাপে বাংলাদেশের নিকট ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশাও বেশ। সেই বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যেই বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে বিসিবি। টাইগারদের বিশ্বকাপের দল কবে ঘোষণা হতে পারে সেটি জানিয়েছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন।

বিশ্বকাপ দল ঘোষণা করতে আফগানিস্তান সিরিজ পর্যন্ত অপেক্ষা করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে বিসিবির নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘আফগানিস্তান সিরিজ পর্যন্ত অপেক্ষা করব। এরপরই আমাদের দল চূড়ান্ত করতে সুবিধা হবে। সেই পর্যন্ত মোটামুটি যতটুকু দেখা সম্ভব আমরা দেখব। সিরিজ দুটো জেতাই আমাদের প্রধান লক্ষ্য। এর মধ্যে আমরা খেলোয়াড়দের দেখব। এরপর আসলে খুব বেশি দেখার সুযোগ থাকবে না।ঘরের মাঠে আয়ারল্যান্ডকে সহজে হারানো গেলেও ইংল্যান্ডের মাটিতে আইরিশদের হারানো সহজ হবে না বলে মন্তব্য করেন বাশার। সেখানকার বৈরি আবহাওয়া আর কন্ডিশন টাইগারদের কঠিন চ্যালেঞ্জ জানাবে বলেও মনে করেন বিসিবির এই নির্বাচক। তিনি বলেন, ‘মে মাসের শুরুতে ইংল্যান্ডে আবহাওয়া একটু ঠান্ডা থাকে। বৃষ্টি হতে পারে। উইকেট আদ্র থাকে। সবমিলিয়ে একদম প্রতিকূল পরিস্থিতিতে খেলতে হবে। তবে আমাদের ছেলেরা এখন প্রতিকূলতার সঙ্গে মানিয়ে নিয়ে খেলতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com