সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

 ঢাকা-মাওয়া মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ৯.৫৯ পিএম
  • ২২১ বার পড়া হয়েছে

ঢাকা-মাওয়া মহাসড়কের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়। এ সময় বেশ কয়েকজন আহত হয়।
বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ষোলঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহত ছয়জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত অবশিষ্টদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
মুন্সিগঞ্জের পুলিশ সুপার বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনা কবলিত বাস-ট্রাককে রেকার দিয়ে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
এদিকে আজ সকালে সাভারের আশুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ঈদে ঘরে ফেরা যাত্রী নিয়ে একটি বাস খাদে পড়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অল্পের জন্য বেঁচে গেছেন ঈদে ঘরমুখী মানুষ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল তিন রাস্তার মোড়ে বিএনসিসি’র শাখা সড়কের সামনে এ ঘটনা ঘটে। সড়কে যানবাহনেরও যাত্রীর চাপ না থাকলেও দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।
দুর্ঘটনার কবলিত বাসের যাত্রীরা জানান, ৪২ জন যাত্রী নিয়ে ঢাকা এক্সপ্রেস নামের বাসটি সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হয়। সড়ক ফাঁকা থাকলেও বাসটি বাইপাইল মোড়ের একটু আগেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় কেউ আহত হয়নি।
আশুলিয়া বাইপাল ট্রাফিক বক্সের ট্রাফিক ইনচার্জ (টিআই) জাহিদুর রহমান বলেন, বাসটি দ্রুতগতিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক দিয়ে চন্দ্রার দিকে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিএনসিসি’র শাখা সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে কেউ আহত বা নিহত হয়নি। আমরা বাসটি রেকার দিয়ে উদ্ধার করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com