সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

কুমিল্লার শশীদলে কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ১১.৪৩ এএম
  • ১৭১ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার শশীদলে ঢাকা থেকে চট্টগামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। বুধবার বিকাল সাড়ে তিনটায় এ ঘটনা ঘটে। ট্রেন লাইনচ্যুত হলেও মেইন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ট্রেনের আরেক ইঞ্জিন আসার পর কর্ণফুলী বগিগুলো নিয়ে ট্রেনটি গন্তব্যস্থলে রওনা হবে।

স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী ট্রেন বিকাল সাড়ে ৩টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল স্টেশনের লুপ লাইনে আসলে এর ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়।
রেলওয়ে বিভাগের সিনিয়র উপ সহকারি প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার এ তথ্য নিশ্চিত করে জানান, যাত্রীদের কারো কোন ক্ষতি হয়নি এবং ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে।

তিনি জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসার পর বগিগুলো টেনে নিয়ে আরেকটি ইঞ্জিনের সাথে সংযোগ দেওয়ার পর কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com