সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ১১.২৩ এএম
  • ২০৯ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহ সদর উপজেলায় ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার চালক ফেরদৌস মিয়া (৫০) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

বুধবার (১৯ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার শম্ভুগঞ্জ চর ফুলিয়ামারী এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দিদার বলেন, যাত্রীবাহী একটি অটোরিকশা সকালে ময়মনসিংহের পাটগুদাম ব্রিজ মোড় থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে চর ফুলিয়ামারী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ফেরদৌস নিহত হন ।এসময় আহত হন আরো এক যাত্রী। স্থানীয়রা আহত যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এসআই দিদার আরও বলেন, নিহত ফেরদৌস মিয়ার ঠিকানা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com