সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

ঈদের আগে তিন দিন সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ৫.১৬ পিএম
  • ২২০ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে এবার ১৯ এপ্রিল থেকে টানা ছুটি শুরু হচ্ছে। ২৩ এপ্রিল পর্যন্ত ব্যাংকসহ সবকিছু বন্ধ থাকবে। ত‌বে তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ এবং রপ্তা‌নি বিল ছাড়ের সুবিধার্থে ঈ‌দের আ‌গে তিন দিন সীমিত প‌রিস‌রে সংশ্লিষ্ট এলাকায় ব্যাংক খোলা থাকবে।

অর্থাৎ ঈদুল ফিত‌রের আগে ১৯, ২০ ও ২১ এ‌প্রিল (বুধ, বৃহস্প‌তি ও শুক্রবার) সরকা‌রি ছু‌টির দি‌নও খোলা থাকবে বা‌ণি‌জ্যিক ব্যাংকগুলোর কিছু কিছু শাখা।জনপ্রশাসন মন্ত্রণালয় আগামী ২০ এপ্রিল (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সাধারণ ছুটি ঘোষণা করায় তফসিলি ব্যাংকের শাখা ও উপ-শাখা বন্ধ থাকবে।   ত‌বে আসন্ন ঈদুল ফিতরের পূর্বে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রয়ের এবং উক্ত শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের বেতন, বোনাসসহ অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ১৯, ২০ এবং ২১ এপ্রিল সরকারি ছুটির দিন সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে।

সরকারি ছুটির দিন ব্যাংক লেন‌দেনের সময়সূচি

১৯ ও ২০ এপ্রিল বুধবার ও বৃহস্প‌তিবার সকাল সা‌ড়ে ৯টা থে‌কে দুপুর ১টা পর্যন্ত লেন‌দেন হ‌বে আর অ‌ফিস চল‌বে দুপুর আড়াইটা পর্যন্ত। এর ম‌ধ্যে দুপুর ১টা ১৫ মি‌নিট থে‌কে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাক‌বে।

২০ এপ্রিল শুক্রবার সকাল সা‌ড়ে ৯টা থে‌কে দুপুর সা‌ড়ে ১২টা পর্যন্ত লেন‌দেন হ‌বে আর অ‌ফিস চল‌বে বিকাল ৩টা পর্যন্ত। এর ম‌ধ্যে দুপুর ১টা ১৫ মি‌নিট থে‌কে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাক‌বে।

ঈদ পরবর্তী সময়ে তফসিলি ব্যাংকের অফিস সময় রোজার আ‌গের নিয়‌মে চল‌বে। অ‌ফিস চল‌বে সকাল ১০টা থে‌কে বিকাল ৫টা পর্যন্ত এবং লেনদেন হ‌বে ১০টা থে‌কে বিকাল সা‌ড়ে ৩টা পর্যন্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com