রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

তালতলীতে পিতার সম্পত্তি বুঝে পেতে এতিম মেয়ের সংবাদ সম্মেলন

  • আপডেট সময় সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ৪.৫১ এএম
  • ২১৯ বার পড়া হয়েছে

বরগুনা তালতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে পৈত্রিক সম্পত্তি বুঝে পেতে চাচার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এতিম ভাতিজি। রোববার বিকেল ২ টার দিকে তালতলী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময়ে মৃত্যু মহিউদ্দিন বাবুল জমাদ্দারের (এতিম মেয়ে) মেয়ে মারজিয়া আক্তার (১৮) বলেন, ২০১৬ সালে আমার পিতার বিষ পনে মৃত্যু হয়। তার মৃত্যুর ২ দিন পূর্বে আমার বাবাকে তার ভাই মজিবর জমাদ্দার জুতা দিয়ে পিটায়। এই গৃনায় তিনি হয়তো আত্মহত্যা করেছে। এবং তার রেখে যাওয়া চিরকুট দেখে বোঝা যায় তার মৃত্যুর জন্য আমার চাচা দায়ী। পিতার মৃত্যুর পর থেকে আমার চাচা পিতার রেখে যাওয়া সম্পত্তি ভোগ করে আসছে। আমার পিতার জমি আমাদেরকে বুজিয়ে দিচ্ছেন না আমার চাচা মজিবর জমাদ্দার। তিনি জোরপূর্বক দখল করে আছেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কিছুই মানে না। তার ক্ষমতার উৎস ফজলুল হক জমাদ্দার এবং মিন্টু হাওলাদার। এসময়ে তিনি আরো বলেন, আমার পিতার যতটুকু জমি আছে এগুলোর সঠিক বুজ পেতে আমরা সকলের সহযোগিতা কামনা করছি। এছাড়াও তিনি আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছেন এজন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এসময়ে বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com