মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১

শরীয়তপুর জেলা ৩৬০ জন প্রবাসী হোম কোয়ারেন্টিনে

  • আপডেট সময় বুধবার, ২৫ মার্চ, ২০২০, ২.২৩ পিএম
  • ৩৬৬ বার পড়া হয়েছে

শরীয়তপুর জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী আজ বুধবার সকাল ১০টা পর্যন্ত ৩৬০ জন প্রবাসী হোম কোয়ারেন্টিনে আছেন।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আব্দুর রশিদ বাসসকে জানিয়েছেন, জেলায় ইতালিসহ বিভিন্ন দেশ থেকে ফেরা ৩৬০ জন প্রবাসী হোম কোয়ারেন্টিনে আছেন। গত ২৪ ঘন্টায় নতুন করে ৩১ জন হোম কোয়ারেন্টিনের আওতায় এসেছেন ও ৪৮ জন ১৪ দিন হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষ করায় ৪৮ জনকে অবমুক্ত করা হয়েছে। উপজেলা ভিত্তিক সদর উপজেলায় ৮২ জন, ডামুড্যায় ৪১ জন, গোসাইরহাটে ২২ জন, ভেদরগঞ্জে ৪৬ জন, নড়িয়ায় ১৩০ জন এবং জাজিরা উপজেলায় ৩৯ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। জেলায় সর্বমোট হোম কোয়ারেন্টিনে ছিলেন ৫৮৯ জন ও অবমুক্ত হয়েছেন ২২৯ জন। তবে আইসোলেশন বা প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টিনে কেউ নেই। এখনো পর্যন্ত জেলায় করোনা ভাইরাস আক্রান্ত বা সন্দেহজন কেউ সনাক্ত হয়নি। তবে ইতিমধ্যেই জেলায় ৩০টি আইসোলেশন শয্যা ও ১০০টি কোয়ারে›টিন শয্যা প্রস্তুত রাখা হয়েছে।
এ দিকে গতকাল থেকে জরুরী প্রয়োজনীয় সেবা প্রতিষ্ঠান/দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ব্যতিত সব কিছু বন্ধ করে দিয়েছে প্রশাসন। নিয়ন্ত্রিত রয়েছে যানবাহনও। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মাঠে প্রশাসন ও পুলিশ তৎপর রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com