সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্টের টিকিটের সর্বনিম্ন মূল্য ১০০

  • আপডেট সময় রবিবার, ২ এপ্রিল, ২০২৩, ৭.৫৬ পিএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে(বিসিবি) আজ বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের একমাত্র টেস্টের টিকিটের মূল্য ঘোষনা করেছে।
একমাত্র টেস্টের টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারন করা হয়েছে ১০০ টাকা। সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ১০০০ টাকা। আগামী ৪ এপ্রিল থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়মে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের টেস্টটি।
ইস্টার্ন স্ট্যান্ডের মূল্য সর্বনি¤œ ১০০ টাকা নির্ধারন করা হয়েছে। সর্বোচ্চ ১০০০ টাকা ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের।
এছাড়াও ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫০০ টাকা, ক্লাব হাউসের মূল্য ৩০০ টাকা এবং নর্থ ও সাউথ স্ট্যান্ডের মূল্য ২০০ টাকা নির্ধারিত হয়েছে।
আয়ারল্যান্ড সিরিজের শুরু থেকে অনলাইনে টিকিট কেনার ব্যবস্থা করে বিসিবি। টেস্টের টিকিটও আজ দুপুর ২টা থেকে অনলাইনে কেনা যাচ্ছে। বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট টাইগার ক্রিকেটে রেজিস্টার অ্যাকাউন্ট দিয়ে ফোন নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে সর্বোচ্চ দু’টি টিকিট ক্রয় করা যাবে।
অনলাইনের টিকিট সংগ্রহের জন্য নিশ্চিতকরণ ‘টিকিট কোড’ এবং জাতীয় পরিচয়পত্র দিয়ে স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন বুথ থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন ক্রিকেটপ্রেমিরা।
এছাড়া কাল থেকে মিরপুরের শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকিট ক্রয় করা যাবে। ম্যাচের দিনগুলোতেও একই সময়ে বুথে টিকিট পাওয়া যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com